• লিড নিউজ
  • অর্থনীতি

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৫ কোটি ডলার

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: মার্চের ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রোববার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১ কোটি চার লাখ ছয় হাজার ৬৬৬ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।  

ঈদ সামনে রেখে পরিবার-পরিজনের বাড়তি খরচের জন্য প্রবাসীরা রমজানে অর্থ পাঠানো বাড়িয়ে দেন। আগেও বিভিন্ন সময়ে এমন ধারা দেখা গেছে। এবারো তাদের বাড়তি অর্থ পাঠানো অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে নয় কোটি দুই লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার।  

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার।  

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।  

মন্তব্য (১)





image
image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo