ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পইন সফল ভাবে সম্পন্যের লক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) নড়াইল সিভিল সার্জন অফিস এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ ক্যাম্পেইন ৯ শত ৯৬ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৮ হাজার ৫ শত ৬২ জন শিশুকে ১৫ মার্চ-শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানা হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ০৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” (১লক্ষ আই, ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬ শত ৫৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল (২ লক্ষ আই,ইউ)খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদের সভাপতিত্বে নড়াইল প্রসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...
গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...
নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...
নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

মন্তব্য (০)