• অর্থনীতি

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করে।

 ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ১৫৯ ও এক হাজার ৯২৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২০৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, সিমটেক্স ইন্ডাস্ট্রি, রবি, ব্র্যাক ব্যাংক, সোনালি পেপার, নিউলাইন, মিডল্যান্ড ব্যাংক, নাভানা ফার্মা, সোনালি আঁশ ও বিএসসি।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।  

লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।

এই সময়ে সিএসইতে লেনদেন হয় ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ১৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানি শেয়ারের দর।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo