ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে শয়ন কক্ষে নামাজরত স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ৪ ঘন্টার ব্যবধানে অভিযুক্ত যুবককে আটক করেছে স্হানীয় খানা পুলিশ।
স্কুল ছাত্রী মাহি আক্তার (১৫) কাহারোল উপজেলার দ্বীপনগর বগুড়াপাড়ার জুয়েল রানার মেয়ে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ শয়ন কক্ষে মাগরিবের নামাজ আদায় করছিল স্কুল ছাত্রী মাহি আক্তার। এসময় নামাজরত অবস্হায় তাকে উপযুপরি ছুরিকাঘাত করে আফিফ হোসেন নামে একজন যুবক পালিয়ে যায়। স্কুল ছাত্রীকে আশংকাজনক অবস্হায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জিক্যাল ওয়াডে ভর্তি করা হয়েছে।
হামলাকারি আফিফ হোসেন (১৬) কাহারোলের ভাঁতগা গ্রামের আবুল কালামের ছেলে। ৪ ঘন্টার ব্যবধানো তাকে আটক করেছে কাহারোল থানা পুলিশ।
কাহারোল থানার ইনচার্জ রুহুল আমিন জানান, অভিযুক্ত যুবক বিভিন্ন দোকানে কর্মচারি হিসেবে কাজ করে থাকে। তার বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলার প্রস্তুতি নিচ্ছেন অভিভাবক। আজকেই তাকে আদালতে তুলে দিবেন তারা। তবে হামলার সঠিক কারন জানা যায়নি।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)