• অপরাধ ও দুর্নীতি

নবাবগঞ্জে পিটিয়ে একজনকে হত্যা, গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নবাবগঞ্জ প্রতিনিধি: মটর সাইকেল নিয়ে বিয়ে বাড়ী যাবার ঘটনাকে কেন্দ্র করে একজন পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল নয়াকান্দা এলাকায় মোকলেছুর রহমান(৫০) কে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছে। এ ঘটনায় ভোর রাতে নবাবগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় নয়াকান্দা বাজারের কাছে কয়েকজন জড়ো হয়ে মটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মোকলেছের সাথে বাকবিতন্ডা করে। এক পর্যায়ে প্রতিপক্ষের মোজাম্মেল, জুয়েল, ফয়সাল, কয়েছ মোকলেছের উপর হামলা করে। তাঁকে হাতুড়ী, হকিষ্টিক ও টেঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে কেরানীগঞ্জ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত মোকলেছের ভাতিজা পায়েলের কাছে মোটর সাইকেল চাইতে যায় মোজাম্মেলের চাচাতো ভাই শাওনসহ কয়েকজন। মটর মাইকেল না দেয়াতে তাঁরা ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটায়। তাঁরা পায়েলকেও আঘাত করে।
সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ভোরে নয়াকান্দা গ্রাম থেকে জমিলা বেগম(৫০), মোজাম্মেল হোসেন (৬০) ও বিল্লাল হোসেন(৫০)কে গ্রেপ্তার করে। তাঁদেরকে আজ বুধবার দুপুর ১২ টায় আদালতে প্রেরণ করে।

নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, ওরা এলাকার সন্ত্রাসী। আমার স্বামীকে পুর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে মেরে ফেলেছে। আমি সব সন্ত্রাসী ও খুনিদের বিচার চাই। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিয়ে বাড়ী যাওযার জন্য একটি মটর সাইকেল চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। নিহতের স্ত্রী ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক তিন জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

জামালপুরে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, উদ্ধার ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় ধারা...

image

বগুড়ায় ৯৪টি মোবাইল ফোন চুরির পর ঢাকায় পালানোর সময় গ্রেপ্ত...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...

image

বগুড়ায় একাধিক মামলার আসামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...

image

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার: তথ্য চেয়ে ৪১ ব্যাংক...

৪

‎নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...

image

শ্রীপুরে সন্তানের সামনে মাকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্...

৫

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo