• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে আওয়ামীলীগের সভাপতিসহ দুইজন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

 থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাহিমুল ইসলাম ফুলু (৪৭) এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের থেতরাই ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (২৫)কে গ্রেফতার করা হয়। ফুলু গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ এলাকার রহিম উদ্দিনের ছেলে ও শরিফুল থেতরাই ইউনিয়নের থেতরাই এলাকার এরশাদুল হকের ছেলে বলে জানা গেছে।

 উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

১

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, ...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব...

image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

  • company_logo