ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, গাজীপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় রাজনৈতিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম ...
ফরিদপুর প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেনারেল হা...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিজিবির অভিযান চালিয়ে শত...

মন্তব্য (০)