• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মরক্কোতে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কোতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল।  এতে সরকারিভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৯৬০ সালের পর থেকে মরক্কোর সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মন্তব্য (০)





image

‎বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ...

image

‎নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি, দেবে কিনা জানি ন...

২

‎আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ব...

image

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

৩

নিউজ ডেস্ক : ২০২৭ সালের হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফি...

image

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

৪

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১৪ বছর ধরে দায়িত...

image

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

৫

নিউজ ডেস্ক : অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব...

  • company_logo