• শিক্ষা

বাকৃবিতে রিকশা ও অটো ভাড়া নির্ধারিত, স্বস্তিতে শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলাচলকারী রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপনের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'বিশ্ববিদ্যালয়ের কে. আর, মার্কেট হতে প্রশাসনিক ভবন, টি.এস.সি, হেলথ কেয়ার সেন্টার, করিম ভবন, ঈশা খাঁ হল, শহীদ জামাল হোসেন হল, শেষ মোড়, শহীদ নাজমুল আহসান হল, আশরাফুল হক হল, শহীদ শামসুল হক হল, কৃষি সম্প্রসারণ ভবন পর্যন্ত রিকশায় ভাড়া ১০ টাকা ও অটোতে ভাড়া ৫ টাকা, কে আর মার্কেট হতে শাহজালাল হল রিকশায় ভাড়া ১৫ টাকা এবং কে আর মার্কেট থেকে ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশার ভাড়া ২০ টাকা। করিম ভবন হতে শহীদ জামাল হোসেন হল, শাহজালাল হল, শহীদ শামসুল হক হল, আশরাফুল হক হল, শহীদ নাজমুল আহসান হল পর্যন্ত রিকশা ভাড়া ১০ টাকা, করিম ভবন হতে ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল রিকশায় ভাড়া ২০ টাকা'। 

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, 'জব্বারের মোড় থেকে ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, টি.এস.সি, প্রশাসনিক ভবন, সুলতানা রাজিয়া হল, তাপসী রাবেয়া হল, জুলাই ৩৬ হল, কৃষিকন্যা হল, বেগম রোকেয়া হল, কে. আর. মার্কেট, করিম ভবন, শহীদ নাজমুল আহসান হল, শহীদ শামসুল হক হল, শাহজালাল হল, আশরাফুল হক হল পর্যন্ত অটোতে ভাড়া ৫ টাকা, রিকশায় ভাড়া ১০ টাকা, জব্বারের মোড় থেকে ঈশা খাঁ হল, শহীদ জামাল হোসেন হল, শেষ মোড়, এগ্রোনমী ফিল্ড/ফার্ম, হর্টিকালচার ফার্ম পর্যন্ত রিকশায় ভাড়া ১৫ টাকা এবং জব্বারের মোড় থেকে ডেয়রি ফার্ম ও পোল্ট্রি ফার্ম পর্যন্ত রিকশায় ভাড়া ২০ টাকা। টি. এস. সি/প্রশাসনিক ভবন সম্মুখ হতে করিম ভবন, ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশায় ভাড়া ১০ টাকা এবং শেষ মোড় পর্যন্ত রিকশায় ভাড়া ১৫ টাকা এবং অটো ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে'।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন,  এমন উদ্দ্যোগ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত করতে সহায়ক হবে। তবে এ ভাড়া ঠিকমতো নেওয়া হচ্ছে কি বা অতিরিক্ত নেওয়া হচ্ছে কিনা তাও নজরে রাখা দরকার।'

এ বিষয়ে সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, রিকশা এবং অটো ভাড়া নিয়ে শিক্ষার্থী এবং চালকদের মধ্যে প্রচুর বাগবিতন্ডা হয়ে থাকে, ভাড়া নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হয়েছে। অনেকসময় ১০ টাকার ভাড়া ১৫-২০ টাকা চেয়ে থাকে রিকশা ও অটোচালকরা। এসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থী ও রিকশাচালক মালিক সমিতির সাথে আলোচনা করে এই ভাড়ার চার্ট তৈরি করা হয়েছে। তবে শিক্ষার্থীদের বলবো অটো বা রিকশায় উঠার আগে ভাড়া জেনে উঠা উচিত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রাকৃতিক প্রতিকূলতায় এই ভাড়ার তারতম্য হতে পারে।

মন্তব্য (০)





image

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে: নতুন নীতিমালা জারি

নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে ...

image

শিক্ষার মানোন্নয়নে এডিবি’র অংশীদারিত্ব অব্যাহত থাকবে: শিক...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...

image

টিএসসিতে ২ তরুণী লাঞ্ছিত, ঢাবির সেই ৩ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই তরুণীকে লাঞ্ছ...

image

‎শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্ন...

image

সম্মানজনক কর্মসংস্থানে কাজ শুরু করলো মজার ইশকুলের শিক্ষার...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম...

  • company_logo