• রাজনীতি

নারায়ণগঞ্জে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জে প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা ১১টায় ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে নিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূর মহসীন উভয়পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো.কাইউম খান বলেন, সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে। উভয়পক্ষের শুনানি শেষে  তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আশিক মিয়া। ২৩ আগষ্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo