• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান’ বিষয়ক আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে “পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ। 

সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।

আলোচনা সভায় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপনের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশকিছু প্রস্তাবনা উঠে আসে। বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে বলে জানান জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ। 

 

মন্তব্য (০)





image

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ১ আহত ৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জের পিকআপের ধাক্কায় অট...

image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ত সুরক্ষা ও অবৈধ অস্ত্র ...

বেনাপোল প্রতিনিধি :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ত সুরক্ষ...

image

মা‌নিকগ‌ঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধ চিকিৎসাসেবা বঞ্চিত...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযো...

image

কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় স...

image

পাবনায় শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধ...

  • company_logo