• রাজনীতি

কুড়িগ্রামে সাবেক এমপি নাজমীন আটক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি (সংরক্ষিত মহিলা আসন) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তার এমপি থাকাকালে অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ বলেন, তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। একইসঙ্গে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

মন্তব্য (০)





image

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১

নিউজ ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শা...

২

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাব...

image

‎আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই : নাহ...

৩

নিউজ ডেস্কঃ আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়...

image

‎মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

৪

নিউজ ডেস্কঃ ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া জ...

image

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

৫

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্...

  • company_logo