• প্রশাসন

সরিষাবাড়িতে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিল পুলিশ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারিয়ে মোবাইল উদ্ধার করে তার প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে সরিষাবাড়ী থানায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উদ্ধার করা ২০ টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন। 

এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া, পুলিশ উপ পরিদর্শক সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ সহ মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন। 

পুলিশ জানায়, জামালপুরের সরিষাবাড়ির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়েছে ও চুরি হয়েছে গেছে এমন তথ্যে গত ডিসেম্বর মাসে মোবাইল মালিকদের ৩৪ টি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

এ প্রসঙ্গে থানার ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে ২০ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার সহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাদের সহায়তা করতেও প্রস্তুত।

মন্তব্য (০)





image

‎নতুন নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজ...

নিউজ ডেস্কঃ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাড...

image

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলি...

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় দায়িত্ব গ্রহণের পর প্রথম ৬৬ কর্...

image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

  • company_logo