• শিক্ষা

হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে বরুড়া লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের পিঠা উৎসব

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শনিবার (২৫ জানুয়ারি) কুমিল্লা জেলার বরুড়া পৌরসভায় অবস্থিত ইংলিশ মিডিয়াম  লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুল পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। জমকালো উৎসবে চিতই, পাটিসাপটা ও পাকানসহ পুরনো নানা পিঠার সমারোহ লক্ষ্য করা গিয়েছে।

লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা পিঠা উৎসবকে প্রাণবন্ত করে উঠার জন্য নাচ-গান, ছড়া-কবিতা আয়োজন করে। 

কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী  নাচ-গান, ছড়া-কবিতা সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বয়ে আনে। 

লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোস্তাকিন পাটোয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পিঠা উৎসব অনুষ্ঠানে পরিদর্শন করেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক ইউনুস খানসহ লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ। 

উক্ত অনুষ্ঠানের সভাপতি লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোস্তাকিন পাটোয়ারী বলেন,  'হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যবাহী সামগ্রী ও খাবার রয়েছে এ অঞ্চলে। সেগুলো আজ বিলুপ্তির পথে।  আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতিগুলো লালন করতে পারবে।  এ ধরনের উৎসবের ফলে আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতিগুলো লালন করার সুযোগ পাবে। ঐতিহ্যগুলো বেঁচে থাকবে এবং অর্থনীতি ও সংস্কৃতি সৃমদ্ধ হবে।'

 

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo