• প্রশাসন

ফরিদপুরে অভিযান চলাকালে ডিবি পুলিশের উপর হামলা, আহত ৩

  • প্রশাসন

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত  রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, এ ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। 

হাসপাতালে ভর্তি তিন ডিবি পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শফিকুল ও সহকারী উপ-পরিদর্শক( এএসআই) শফিকুল ইসলাম।

এ বিষয়ে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার  জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo