• লিড নিউজ
  • জাতীয়

পঞ্চগড়ে তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুইদিন পর আজকে আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন পঞ্চগড়বাসী। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠান্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা। এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠান্ডজনিত রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

মন্তব্য (০)





image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক : গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্...

image

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: ...

নিউজ ডেস্ক : যারা ধর্মের নামে সমাজ ও রাষ্ট্রে বিভক্তি সৃষ্টির চেষ্টা করে...

image

রাষ্ট্রপতি পদে যাকে যোগ্য মনে করেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ...

image

‎নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট...

image

‎পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যা...

  • company_logo