• প্রশাসন

হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ধরতে গিয়ে ফরিদপুরে দুই পুলিশ আহত

  • প্রশাসন

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ধরতে গিয়ে আহত হয়েছেন ফরিদপুর সদরপুর থানা পুলিশের দুই উপপরিদর্শক (এসআই)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই আসামিকে ধরতে বাইশরশি ভূমি অফিস এলাকায় ফায়ার সার্ভিসের সামনে অভিযানের সময় তারা আহত হন। পরে আরেক এসআই আসামিকে গ্রেপ্তার করে।

আহত পুলিশের উপপরিদর্শকেরা হলো রাসেল মিয়া ও কাজী মিনারুল। গ্রেপ্তারকৃত আসামি হলেন আহসান হাবিব।

সদরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায় , গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সদরপুর থানা লুট হয়। ৬ আগস্ট লুট হওয়া অস্ত্র দিয়ে টিকটক করতে গিয়ে নানা বাড়িতে গুলিবিদ্ধ হন আটরশি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে পলাশ। পরে ওই অস্ত্র (শর্টগান) উদ্ধার করেন তৎকালিন ফরিদপুর জেলা আনসার কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন। এদিকে গুরুতর আহত অবস্থায় পলাশকে চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিন চিকিৎসার পরে আইসিইউতে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত পলাশের মা পারুলী আক্তার বাদী হয়ে গত ৬ আগস্ট ৫ জনের নাম উল্লেখ করে সদরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি আহসান হাবিব।

পুলিশ সূত্রে আরও জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ১৪ জানুয়ারি)  আসামি আহসান হাবিবকে ধরতে বাইশরশি ভূমি অফিস এলাকার ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালায় সদরপুর থানা পুলিশের একটি দল। আসামি হাবিব গ্রেপ্তারের সময় এসআই কাজী মিনারুল ও এসআই রাসেল মিয়াকে জখম করে। পরে তাকে আটক করে পুলিশের আরেক এসআই আব্দুল হাদি।

ফরিদপুরের সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোতালেব জানান, পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আহসান হাবিব। পুলিশ তাকে ধরতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। আইনি কার্যক্রম শেষে মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo