• প্রশাসন

ব্রহ্মপুত্র নদে নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী রৌমারী ও রাজিবপুর রুটে একাধিক নৌডাকাতির ঘটনায় নৌ যাত্রী ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এই ডাকাতি রোধে এবং যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে চরাঞ্চলে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলার মোহনগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । 

সভায় স্থানীয় জানান,  সোমবার ও শুক্রবার কামারজানি হাট এবং রবিবার ও বুধবার চিলমারীর জোড়গাছ হাট। এই দিন গুলোতে পুলিশের টহল জোরদার করতে হবে। ঢুষমারা থানা ও মোহনগঞ্জ পুলিশ ফাঁড়ি একসঙ্গে টহল জোরদার করলে এই দিন গুলো তে ডাকাতি রোধ হবে। 

সাবেক মেম্বার আমিনুল বলেন, ডাকাতি রোধে দ্রুত যান দাবি করেন তিনি। প্রয়োজনে স্প্রিট বোড অথবা ভালো একটি নৌকা দেয়া দরকার। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক, অপারেশন  অফিসার মো. মোজাফফর হোসেন, ওসি ডিবি বজলার রহমান, চিলমারী মডেল থানার ওসি আব্দুর রহিম, ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম, মোহনগঞ্জ পুলিশ ক্যাম্প আইসি আব্দুর রহিম। 

পুলিশ জানান, বেশি সংখ্যক মানুষ একসঙে একাধিক নৌকা যোগে হাটে যেতে হবে। আর অবশ্যই সন্ধ্যার আগে নৌকা নিয়ে ফিরতে হবে। জেলা পুলিশ ইতিমধ্যে ড্রোন ক্যামেরা ব্যবহার করে নদী পথে নজরদারি শুরু করেছেন। ডাকাতি হওয়ার সম্ভাবনা মনে হলে অবশ্যই জরুরি নাম্বার এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়। 

সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ডাকাতি রোধে পুলিশ কাজ করে যাচ্ছেন। ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার ও  সংশ্লিষ্ট থানাতে নৌকা যোগ করার আশ্বাস দিয়েছেন।  তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগীতা নিয়ে ডাকাতি সহ মাদক জুয়া সহ সব ধরনের অপরাধ নির্মুলে কাজ করবে পুলিশ৷ 

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, নদীর নাব্যতা বাড়ার সাথে সাথে চড় এলাকায় বহিরাগত নৌ ডাকাতদের তৎপর হবার সম্ভাবনা থাকায় তা প্রতিরোধের অংশ হিসেবে চড় এলাকায় সচেতনতামূলক সভায় মতবিনিময় করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo