• লিড নিউজ
  • রাজনীতি

আর বাধা রইলো না বাবরের মুক্তিতে

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ মামলায় বিভিন্ন মেয়াদে পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে। 

এর আগে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন বাবর। এর ফলে তার মুক্তিতে আর বাধা রইলো না। 

ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

গত ১৮ ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দারসহ ছয় আসামিকে খালাস দেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত...

১

নিউজ ডেস্ক : সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আম...

image

জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদু...

২

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্র...

image

‎ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা দেখানো হয়েছে, আমরা ফিরেও তাকা...

৩

‎নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর...

image

বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত

৪

‎নিউজ ডেস্কঃ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আওয়া...

image

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনা...

৫

নিউজ ডেস্ক :  জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষর...

  • company_logo