• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ৩২ বোতল ফেন্সিডিলসহ অর্চনা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ফেন্সিডিলসহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি।

অর্চনা প্রসাদ সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আটক অর্চনা প্রসাদ দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সঙ্গে জড়িত। তিনি নিজেই তার বাসা থেকে মাদক বিক্রি করেন।

এর আগেই নওগাঁ সদর থানায় তার নামে ৫টি মাদক মামলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটকের পর তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

  • company_logo