• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে খামার থেকে গরু চুরি

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খামার থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কুজাইল পূর্ব গ্রামের মোয়াজ্জেম হোসেনের খামার থেকে এই চুরির ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। খামারের মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার কুজাইল বাজারের পার্শ্বে ধান-চালের চাতাল ব্যবসার পাশাপাশি ওই চাতালের পার্শ্বেই প্রায় ১৭টি গরুর একটি খামার গড়ে তুলেছেন। চাতাল ও খামার দেখা শোনা করেন তার ছেলে ওবাইদুর রহমান (২৭)। শুক্রবার রাত অনুমান তিনটা নাগাদ ছেলে মোবাইল ফোনে তাকে জানান,ঘরের বাহির থেকে ছিকল আটকানো
রয়েছে এমন খবর পেয়ে তিনি বাড়ি থেকে চাতালে গিয়ে ছিকল খুলে দেন।

পরে খামারে গিয়ে দেখতে পান ১৭টি গরুর মধ্যে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধীক টাকা হবে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মোয়াজ্জেম হোসেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,খামার থেকে গরু চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, ...

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব...

image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

  • company_logo