• প্রশাসন

সেন্টমার্টিন্সে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দ্বীপবাসীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ নৌপরিবার কল্যাণ সংঘের পক্ষ হতে কমান্ডার কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় গতকাল ১০ জানুয়ারি, শুক্রবার বানৌজা প্রত্যয় কর্তৃক সেন্টমার্টিন্স এর নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সংলগ্ন এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাশাপাশি উক্ত জাহাজের মেডিকেল টিম কর্তৃক স্থানীয় বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে দ্বীপের বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

উলে­খ্য, বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন্স দ্বীপের স্থানীয় জনগনের স্বাস্থ্য সুরক্ষাসহ যে কোন সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলেও জানায়। 

মন্তব্য (০)





image

‎ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্কঃ ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্য...

image

ডিএমপিতে ৩ সহকারী কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ ক...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬২৯, মামলা ৫০

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

image

‎কোস্ট গার্ডের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দা...

image

‎নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ক...

নিউজ ডেস্কঃ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালক...

  • company_logo