• অপরাধ ও দুর্নীতি

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের জরিমানা ও একজনকে কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ি এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সেই সংবাদ পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়।

এসি ল্যান্ড মুরাদ হোসেন জানান, অভিযানে রশিদ প্রামানিক কে ৫০ হাজার টাকা ও শাহিন আলম কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিজানুর রহমান নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযান: আগ্নেয়াস্ত্র, ককটেল ও সেনাপ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের কোতয়ালী থানা এলাকায় পৃথক...

image

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রা...

image

পঞ্চগড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৩

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানার নহলিয়া পাড়া এল...

image

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে সজীব বিশ্বাস নাম...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে স...

image

নড়াইলে আপন চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় কিশোর চাচার বিরুদ্ধ...

  • company_logo