• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সাথে নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার

এবং একই সময় নুরুজ্জামান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। ।আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠ গ্রামের বাসিন্দা। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)'র অধীনস্থ সদর উপজেলার মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। 

বিজিবি সুত্রে জানা যায়, বিজিবি'র পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথর সহ নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে 

আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

image

বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

৩

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

  • company_logo