• প্রশাসন

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদের পরিবারকে বিজিবির সহায়তা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারকে পুনর্বাসনের লক্ষে বিজিবির উদ্যোগে এক জোড়া হালের মহিষ প্রদান করা হয়েছে। 

 সোমবার  (৩০ ডিসেম্বর ২০২৪) বিকেলে ১৬ বিজিবির সদর দপ্তর নওগাঁয় নাহিদ হাসানের বাবা সাইদুর আলমের হাতে মহিষগুলো  হস্তান্তর করেন বিজিবি ১৬ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

এসময় জানানো হয়,  আহত নাহিদ বৈষম্য বিরোধী আন্দোলনে ২০ জুলাই ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হোন। বর্তমানে তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর বাবা সাইদুর আলম নওগাঁ জেলার মান্দা উপজেলার পিড়াকৈর গ্রামের বাসিন্দা। 

১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, আহত  নাহিদ হাসানের ঘটনাটি নজরে আসার পর বিজিবি জানতে পারে যে নাহিদের বাবা কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এরপর বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় আহত নাহিদের পরিবারকে ১৬ বিজিবির পুনর্বাসন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাষাবাদ করে জীবিকা নির্বাহের জন্য হালের দুটি  মহিষ প্রদানের উদ্যোগ নেয়া হয়। 

 

মন্তব্য (০)





image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

১

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

image

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গে...

২

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায়...

image

‎পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে

৩

‎নিউজ ডেস্কঃ বলপ্রয়োগ, মানবাধিকার, পেশাগত নীতি ও সততা বি...

image

সীমান্ত পাহারায় প্রযুক্তির নতুন যুগ, নজরদারি জোরদার করছে ...

৪

নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত স...

image

‎পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে প...

  • company_logo