ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের নির্দেশ দেওয়া হয়।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
আদেশে বদলিকৃত ওসিদের যেসব থানায় পদায়ন করা হয়েছে- আবুল কালাম আজাদকে বোয়ালিয়া মডেল থানা থেকে মতিহার থানায়, দামকুড়া থানার রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানায়, চন্দ্রিমা থানার মো. আরজুনকে বেলপুকুর থানায়, মতিহার থানার আব্দুল মালেককে রাজপাড়া থানায়, কাটাখালী থানার আব্দুল মতিনকে পবা থানায়।
এছাড়া বেলপুকুর থানার সুমন কাদেরীকে কাটাখালি থানায়, শাহমখদুম থানার মাসুমা মুস্তারিকে এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ফারুক হোসেনকে শাহ মখদুম থানায়, পবা থানার ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানায়, কর্ণহার থানার মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায় ও রাজপাড়া থানার হাবিবুর রহমানকে কর্ণহার থানায় বদলি করা হয়েছে।
আরারএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ...
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

মন্তব্য (০)