• লিড নিউজ
  • রাজনীতি

বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, তারা উগ্র-সাম্প্রদায়িক মোদী বিরোধী: সারজিস

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, ভারতের জনগণ বিরোধী নয়, এ দেশের মানুষ উগ্র-সাম্প্রদায়িক মোদী বিরোধী, যে গুজরাটের মুসলমানদের রক্তের উপর পারা দিয়ে ক্ষমতায় এসেছে।

আজ মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে বিজয় দিবস ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী সভায় তিনি এই বক্তব্য রাখেন।

সারজিস আলম আরও বলেন, বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান এগুলো কোন দলের নয়, কোন পরিবারের নয়। বিগত শেখ হাসিনার আমলে যারা তার মতাদর্শের বিরোধীতা করেছে তাদের খুন,গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। 

মতবিনিময় সভায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সভাপতি আব্দুল গফুর সরকার, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমীর শরফুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই- আলম সিদ্দিকী, শহীদ সাজ্জাদের পিতা মো. আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রেদওয়ান ইসলামসহ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় ৩৬ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo