• লিড নিউজ
  • রাজনীতি

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে সংসদ নির্বাচন

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে- এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। 

মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বিএনপিসহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে— এ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনি রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কী? সেটা নির্ভর করবে সংস্কারের ওপর। তিনি (প্রধান উপদেষ্টা) একটা সময় দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে? সেটা নির্বাচন কমিশন দেবে।  

এদিকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ, কবে মনোনয়ন দাখিল হবে- এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা।

মন্তব্য (০)





image

জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদু...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্র...

image

‎ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা দেখানো হয়েছে, আমরা ফিরেও তাকা...

২

‎নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর...

image

বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত

৩

‎নিউজ ডেস্কঃ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আওয়া...

image

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনা...

৪

নিউজ ডেস্ক :  জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষর...

image

আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির

৫

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পথেই বিএনপি সরকার হাঁটছে বল...

  • company_logo