• তথ্য ও প্রযুক্তি

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী বিভ্রাটে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী বিভ্রাটে পড়েছেন।

ফেসবুকে প্রবেশ ও কিছু শেয়ার করতে গেলে একটি বার্তা দেখানো হচ্ছে, তা হলো- ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’ 

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে।

ডাউন ডিটেক্টর জানায়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাকসেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া সাড়ে সাত হাজারের বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

একইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী। এছাড়া ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে সমস্যায় পড়ে রিপোর্ট করেছেন ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

ডাউন ডিটেক্টর ডটকম বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে তীব্র স্পাইক দেখাচ্ছে। ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

তবে এ নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে চলতি বছরে মার্চ এবং এপ্রিল মাসে ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীরা জানান, সেসময় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বার বার লগ আউট হয়ে যাচ্ছিল।তারও আগে ২০২১ সালে ফেসবুকে বিঘ্ন দেখা দিয়েছিল। সেইবার প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সব সামাজিক যোগাযোগমাধ্যম অচল হয়ে পড়েছিল। প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা।

 

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo