• লিড নিউজ
  • জাতীয়

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব হলেন ফয়েজ আহম্মদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়েজ আহম্মদ (আহমেদ ফয়েজ)। 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আহম্মদ ফয়েজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে একটি ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন। কৈশোর থেকে লেখালেখির প্রতি ঝোঁক থেকে স্কুলজীবনেই স্থানীয় সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। স্থানীয় পানপাড়া উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাসের পর ঢাকায় ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।

পরবর্তীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়জীবন থেকে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন ফয়েজ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

নিউ এজের আগে তিনি দৈনিক আমাদের সময়, সাপ্তাহিক বুধবার, দৈনিক মানবকণ্ঠ ও পাক্ষিক তারকালোকসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। গত ১৮ বছরের সাংবাদিকতাজীবনে তিনি দেশের প্রায় প্রতিটি গণ-আন্দোলন প্রত্যক্ষভাবে কভার করেছেন।

তার লেখা বই ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ আদর্শ প্রকাশনী থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় রয়েছে।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo