• শিক্ষা

পবিপ্রবি উপাচার্যের সাথে দুমকি থানার নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর সাথে পটুয়াখালী জেলার দুমকি থানার সদ্য যোগদানকৃত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. জাকির হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স এবং পবিপ্রবি উপাচার্য মহোদয়ের একান্ত সহকারী ডেপুটি রেজিস্ট্রার মো. রাশিদুল করিম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালীন সময় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দুমকি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ওসি জাকির হোসেন পবিপ্রবির উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo