• প্রশাসন

লালমনিরহাটে মেধার ভিত্তিতে পুলিশে চাকুরী পেল ৩৬ জন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: কোন রকম দালালের খপ্পরে পড়ে হয়রানি বা প্রতারিত না হয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে লালমনিরহাটে পুলিশে চাকুরী পেল  ৩৬ জন তরুণ তরুণী। শুধুমাত্র ১শ২০টাকায় ফরম পূরণ করে আর পরীক্ষায় অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়ে চাকুরী পেয়ে খুশি তারা ও তাদের পরিবারের লোকজন। ফলাফল ঘোষণা শেষে শনিবার সকালে পুলিশ লাইন ড্রিল শেডে চাকুরী প্রাপ্তদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তাগণ।

এক সময় ছিল উৎকোচ না দিলে পুলিশে চাকুরী মিলেনা। কিন্তু সে দিন বদলেছে। অনেকের ধারণা ছিল পুলিশে নিয়োগ পেতে হলে টাকা দিতে হয়। কিন্তু বর্তমানে মেধায় আর শারীরিক যোগ্যতায় পেল এসব বেকারেরা চাকুরী। চাকুরী প্রাপ্ত সুখি মনি খাতুন, তারেক ইমাম জানান,আমরা গরিব মানুষ।১২০টাকায় চাকুরীতে আবেদন করেছি।আর কোথাও কোন টাকা পয়সা লাগেনি। ঘুষের বিনিময়ে চাকুরী হলে আমাদের মতো গরীব মানুষেরা মেধাবী আর যোগ্যতাসম্পন্ন হলেও চাকুরী পেতাম না।সদর উপজেলার ঢাকনাই গ্রামের ফেরিওয়ালা ফজলুল হক বলেন, পুলিশে চাকুরী নিতে কোন প্রকার দালাল ধরতে হয়নি। আমার মেয়ের নিজ যোগ্যতায় চাকুরী হয়েছে। 

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশের জন্য জেলায় আবেদন পড়েছিল ৩হাজার ৫৯৮টি।এর মধ্যে  পরীক্ষা ও শারীরিক যোগ্যতায় ৩৬জন চাকুরী পেয়েছে। শুরু থেকেই আমাদের পুলিশ বিভাগ তৎপর ছিল।কোন প্রকার দালাল বা প্রতারণার শিকার যেন না হন প্রার্থীরা। উর্ত্তীণদের পুলিশে চাকুরী পেতে শুধু আবেদন ফরম পূরণ বাবদ ১শত ২০টাকা খরচ হয়েছে।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo