• প্রশাসন

জামালপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে  হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ। 

বুধবার (২৭ নভেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে  পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা সভাপতিত্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জেলার  সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা করতে জেলা পুলিশ কাজ করছে।  কোন ভাবেই কাউকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবে না। যদি কোন গোষ্ঠি বা কুচক্রি মহল ধর্মের নামে  কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি  করলে তা কঠোর হস্তে দমন করা হবে।পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলা করা করতে সব সময় কাজ করছে। তিনি  হিন্দু সম্প্রদায়ের জন গোষ্ঠীকে বলেন, আপনারা নিজেদের আলাদা মনে না করে সব সময় সকল সমস্যা পুলিশকে জানান। পুলিশ আপনাদের পাশে থাকবে। জেলার সার্বিক পরিস্থিতি মূললক্ষ্য হচ্ছে   সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সভায় তিনি সেই লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। 

সভায়জামালপুরের  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ সোহেল মাহমুদ পিপিএম, ডিআইও-১ মোঃ রাশেদুল হাসান, গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নাজমুস সাকিব, সদর থানা ওসি মোঃ ফয়সাল আতিক, সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বর্তমান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের  (পিপিএম) নানা পদক্ষেপের প্রশংসা করেন।

মন্তব্য (০)





image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

image

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর...

নিউজ ডেস্কঃ জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ...

  • company_logo