• প্রশাসন

পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল : জিএমপি কমিশনার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো: নাজমুল করিম খান বলেছেন, আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল। তিনি আরো বলেন,থানায় গিয়ে আইনী সহযোগিতা পেতে কেউ হয়রানির শিকার হলে বা পুলিশ ঘুষ দাবি করলে আমাকে জানাবেন, এক টাকা ঘুষ নিলেও ওই পুলিশের চাকরি থাকবে না।

জিএমপি কমিশনার মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের লক্ষে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ কমিশনার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদকমুক্ত, যানজটমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও ছিনতাইকারীমুক্ত একটা সুন্দর নগরী উপহার দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এই নগরীতে পুলিশের জনবলে ঘাটতি আছে। অপরাধীকে ধরার ক্ষমতা জনগণেরও রয়েছে। আপনারা অপরাধীদের ধরে পুলিশে দিবেন। পুলিশকে সহযোগিতার জন্য আমরা থানায় থানায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিব। তাদেরকে ‘স্বেচ্ছাসেবীকার্ড’দেয়া হবে।

জিএমপি সদর মেট্রো থানা আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ৫ আগস্টের আগের মানসিকতার পুলিশ আমরা আর চাই না। পুলিশ শুধুই জনগণের হয়ে কাজ করবে এটাই প্রত্যাশা।

জিএমপি সদর মেট্রো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: ইব্রাহিম খান, জিএমপি সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক ইসাহাক পিকু, অ্যাড. সাদেকুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীল নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রশিক্ষণের জন্য ৮০ সহকারী ও সিনিয়র সহকারী সচিব মনোনীত

নিউজ ডেস্ক : ইন ও প্রশাসন বিষয়ে পাঁচ মাসব্যাপী এক প্রশিক্ষণের জন্য ৮০ জন...

image

নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত...

image

যমুনা এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্য...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআই...

image

৫ জেলা জজ বদলি

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পাঁচজন জেলা ...

image

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভব...

  • company_logo