• শিক্ষা

প্রথমবারের মতো ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে বাকৃবির কৃষি অর্থনীতি অনুষদ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ প্রথমবারের মতো সাত দিনব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করেছে।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওই ইন্টার্নশিপ প্রোগ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা), বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বিএআরডি), কৃষি বিপণন বিভাগ (ডিএএম), সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ বাংলাদেশ), সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), বাংলাদেশ কৃষি ব্যাংক (পিএলসি), যমুনা ব্যাংক (পিএলসি), পূবালী ব্যাংক (পিএলসি), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ( বিএআরসি) সহ মোট ১২ টি স্থানে অংশগ্রহণ করবেন অনুষদের ১১১ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ওই অনুষদের গ্যালারিতে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

গ্রামীণ অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মো. তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার্নশিপের কোর্ডিনেটর কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, 'শিক্ষার্থীরা যে নোটবুক পেয়েছে তাতে যেন তারা পুরো জার্নির সকল কিছু লিপিবদ্ধ করে রাখে। তাছাড়া ইন্টার্নশিপ প্রোগ্রামের পোস্ট ইভালুয়েশন হওয়া উচিত, যাতে পরবর্তীতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের কার্যপ্রক্রিয়া গুলো আরো উন্নত করা যায়।'

উপাচার্য আরো বলেন, 'শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য এ ধরনের ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি তাঁদের শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও দক্ষতা বৃদ্ধি করবে।'

ইন্টার্নশিপ অনুষ্ঠানের সভাপতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন বলেন, 'এই প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য একটি নতুন সুযোগ। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও তাত্ত্বিক জ্ঞানের মেলবন্ধন ঘটাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কৃষি অর্থনীতি, গ্রামীণ সমাজ এবং উন্নয়ন বিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য থাকছে বিশেষ কর্মশালা এবং সেমিনার।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo