• শিক্ষা

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট এর উদ্বোধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভার মেট'২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। ২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ।

 এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। আরও উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। কোর্স ফর রোভার মেট'২৪ ৪ দিন ব্যাপী একটি কোর্স। বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে এই কোর্সের আয়োজন করা হয়। এই কোর্সে কোর্স লিডার হিসেবে থাকবেন বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, এলটি, প্রফেসর আবুল কালাম আজাদ। মূলত রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এই কোর্স পরিচালনা করা হয়। 

 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo