• শিক্ষা

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজনেস ক্লাবের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা "No Skill, Know Skill" অনুষ্ঠিত হয়েছে। 

২০ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় এ কর্মশালা শুরু হয়। এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ও মোবাইল অপারেটর জায়ান্ট গ্রামীণফোনের কোলাবোরেশান এর মাধ্যমে আয়োজন করা হয়।

বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. হাসান উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো.  সুজাহাঙ্গীর কবির সরকার, গ্রামীণফোন লিমিটেড এর খুলনা ঞ্চলের জেনারেল ম্যানেজার সানুয়ার হোসেন, সিনিয়র ক্লাস্টার ম্যানেজার আবু জাফর মোহাম্মদ সালেহ, ক্লাস্টার ম্যানেজার মাবিয়া আলম মিম ও ক্লাস্টার ম্যানেজার বিজয় বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক -শিক্ষার্থীরা। 

উপস্থিত বক্তারা কর্পোরেট দুনিয়ার হাল-হাকীকত, মাল্টি-ন্যাশনাল চাকরি সহ বেসরকারি চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। এসময় গ্রামীণফোন লিমিটেডের কর্মকর্তারা তাদের কোম্পানি বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণফোনে চাকরির সুযোগ ও চাকরি প্রাপ্তির বিভিন্ন কৌশল নিয়েও তারা আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আরমান বিন আওলাদ ও ইপ্সিতা সাবরিন তিতলি।

প্রধান অতিথির  বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "আমাদের শিক্ষার্থীরা গ্রামীণফোন লিমিটেড এর মত বড় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে যা সত্যিই আনন্দের। আশা করি ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে নেতৃত্ব দিবে। এমন কর্মশালা আমাদের শিক্ষার্থীদের জন্য খুব ই সুফল বয়ে আনবে।" বক্তব্যের শেষে তিনি অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo