• শিক্ষা

শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করতে হবে বাউরেসের: বাকৃবি উপাচার্য

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)  ৪৩জন শিক্ষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) ৪টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে এক সভায় শিক্ষকদের মাঝে ওই প্রণোদনা দেওয়া হয়েছে।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ব রাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখতে গবেষণার বিকল্প নেই। বাকৃবির সকল শিক্ষকদের ক্লাস, পরীক্ষার পাশাপাশি গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। আজকের গবেষণা প্রকাশনী প্রণোদনার পিছনে উদ্দেশ্যই হলো শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করা। শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করতে বাউরেসের ভূমিকা রাখতে হবে।

মন্তব্য (০)





image

সুবিধামতো সময়ে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্য...

১

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার...

image

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি নেবেন যেভাবে

২

নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পর দেশের পাশাপাশি ...

image

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় প...

৩

নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...

image

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

৪

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে...

image

‎রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার অনুমোদ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...

  • company_logo