• শিক্ষা

ছয় দিন বাড়লো বাকৃবির শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিগত সাড়ে পনেরো বছরে ঘটে যাওয়া নির্যাতন, যৌন হয়রানি, র‌্যাগিং, ইভটিজিং, গেষ্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা ছয় দিন বাড়ানো হয়েছে। বিগত ৯ অক্টোবর থেকে সরেজমিনে এবং ১০ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে বাকৃবির নির্যাতিত শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ শুরু করেছিলো তদন্ত কমিশন।

অভিযোগ দাখিলের শেষদিন নির্ধারণ করা হয়েছিল ১০ নভেম্বর এবং এটি বর্তমানে বর্ধিত করে ১৬ নভেম্বর করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। অভিযোগ দাখিলের সময়সীমা বর্ধনের বিষয়ে সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে আমরা অভিযোগ দাখিলের সময়সীমা ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করেছি। 

তিনি আরো বলেন, অনেক শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাহিরে ছিলো বিশেষ করে গ্রামাঞ্চলে অবস্থানরত শিক্ষার্থীরা পূর্বে নির্ধারিত সময়ে অভিযোগ দাখিল করতে পারেনি, আবার বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরাও অনলাইনে কিছু কারিগরি ত্রুটি থাকার কারণে অভিযোগ জমা দিতে পারেননি, অনেক শিক্ষার্থী আবার ওই সময়ের মধ্যে সকল তথ্য প্রমাণাদি গুছিয়ে তুলতে পারেনি, এ সমস্ত বিষয় বিবেচনা করেই অভিযোগ দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নতুন নির্ধারিত সময়সীমা শেষ হলে দ্রুততর সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্নের কাজ শুরু করা হবে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি এম মুজিবর রহমানকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে মোট ২৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo