• শিক্ষা

পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি বিষয়ের প্রথম পর্বের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডের অধীনে বোদা উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটের ৭০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজ ভ্যেনুতে অনুষ্ঠিত আটটি বিষয়ে ৮০০ নম্বরের এই পরীক্ষা রবিবার (১০ নভেম্বর) শেষ হয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আশা এই পরীক্ষায় পাশের পর আগামিতে বিভিন্ন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা এবং আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে পারবেন।  পরিচালক আলিয়ার রহমান জানান, পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা বিষয়ে স্নাতক পাশের পর বেকার নারী পুরুষরা অমাদের প্রতিষ্ঠানে এডভান্স সার্টিফিকেট কোর্সে অধ্যয়ন করছেন।

আশা করি চুড়ান্ত পর্বের পরীক্ষায় পাশের পর তারা চাকুুরি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন। কারন দেশের প্রতিটি স্কুল কলেজ এমনকি মাদ্রাসাগুলোতেও একজন আর্ট শিক্ষক প্রয়োজন। সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার ফাইন আর্ট শিক্ষকের প্রয়োজন রয়েছে। পরিবারের কাজের ফাঁকে নারীরাও এই কোর্সে অধ্যয়ন করছেন।

জানা যায়, ২০২৩ সালে বোদার বাইপাস ওয়াইমোড় সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটে ফাইন আর্ট ও আইসিটি এই দুটি বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন লাভ করে যার কোড  ১১০৭৭। চলতি বছরের জানুয়ারি মাসে ফাইন আর্টে ৬০ জন ও আইসিটি শিক্ষায় ২০ জন নারী পুরুষ শিক্ষার্থী ভর্তি হয়ে অধ্যয়ন শুরু করেন।

মন্তব্য (০)





image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

  • company_logo