• শিক্ষা

বাকৃবিতে শ্রমজীবী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ বাকৃবির

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে ক্যাম্পাস এলাকায় প্রায় ৩৫০০ ডিম বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অন্তর্গত কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল, তিনটি মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটে স্কুল শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে ওই ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় বাকৃবির কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুলে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং কর্তৃপক্ষদের মধ্যে মোট ৫০০ ডিম বিতরণ করা হয় এবং পরবর্তীতে কে. আর মার্কেটে সাধারণ মানুষকে ডিম বিতরণ করা হয়।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বাপন দে, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা, অধ্যাপক সুবাস চন্দ্র দাসসহ পশুপালন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যাপক ড. বাপন দে বলেন, ডিম অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ খাবার। সকল বয়সের মানুষেরই প্রতিদিন একটি করে ডিম খাওয়া উত্তম তাঁরই অংশ হিসেবে আমরা কেবি প্রাইমারি স্কুলে শিক্ষার্থী, অভিভাকদের প্রায় ৫০০ ডিম বিতরণ করি এবং দুটি মাদ্রাসায় প্রায় ১০০০ ডিম পৌঁছে দেই।

কর্মসূচির অংশ হিসেবে আমরা কে আর মার্কেটে রিকশাচালক, শ্রমজীবীসহ সর্বসাধারণের জন্য বিনামূল্যে ডিম বিতরণ করেছি। বেশ কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে কথা বলে জানা যায় বিনামূল্যে ডিম খেতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং একইসাথে তারা কর্তৃপক্ষকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন।এরপর 'বিশ্ব ডিম দিবস' উপলক্ষে ডিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি পশুপালন অনুষদ থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জব্বারের মোড় প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এসে শেষ হয় এবং একটি সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ডিমের বিভিন্ন উপকারী দিক নিয়ে বিস্তরভাবে আলোচনা করা হয়। এসময় সেমিনারে অধ্যাপক ড. বাপন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বাউরেসের পরিচালক। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী ও মূল আলোচনাকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধ্যাপক ড. এস. ডি. চৌধুরী।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo