• শিক্ষা

কুড়িগ্রামের দুই কলেজে শতভাগ ফেল

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এইচএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের দুইটি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। কুড়িগ্রামের শতভাগ ফেল করা কলেজগুলো হলো রৌমারী উপজেলার শৈলমারী এম এল স্কুল এ- কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম আর হাই স্কুল এ- কলেজ।

এর মধ্যে রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এ- কলেজে একজন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এ- কলেজে ছয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে।

আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করুক। এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রনালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী।

এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন। অপরদিকে পাসের হার বিবেচনায় দিনাজপুর বোর্ড গত বছরের থেকে এ বছর এগিয়ে রয়েছে। ২০২৩ সালে এই বোর্ডের শিক্ষার্থীদের পাশের হার ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৬ শতাংশে।

মন্তব্য (০)





image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

  • company_logo