• শিক্ষা

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধনী এবং ময়মনসিংহ অঞ্চলের ১২ জন কৃষকের মাঝে শীতকালীন সবজির চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় বাউএকের হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাউএক পরিচালক অধ্যাপক ড. মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড.বেনতুল মাওয়া, বাউএকের অতিরিক্ত পরিচালক ড. মো: এনামুল হক সরকার এবং বাউএকের উপ-পরিচালক মো: আব্দুর রহমান। এছাড়াও ময়মনসিংহ অঞ্চলের কৃষকেরাও উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে নির্বাচিত ১২ জন কৃযক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রকার সবজির চারা বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাম্মাদুর রহমান বলেন, বাউএককে ভবিষ্যতে এধরণের কর্মসূচী আরও বিস্তৃত করতে হবে। আরো অধিক সংখ্যায় কৃষকদের এইধরনের কর্মসূচীতে অন্তর্ভুক্ত করতে হবে। 

উল্লেখ্য, বাউরেসের অর্থায়নে 'ময়মনসিংহ জেলার কৃষকদের সক্ষমতা উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় বাউএক  সরাসরি ময়মনসিংহ জেলার কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ সকল কর্মসূচি পালন করছে। 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo