• লিড নিউজ
  • শিক্ষা

রাণীনগরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামেনে নিয়ে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ রাণীনগর এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবীতে উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

অনুষ্ঠিত মানববন্ধনে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান সনি ও রনজনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোরসালিন ইসলাম সবুজের নেতৃত্বে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, ভবানীপুর  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌস প্রমুখ।মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo