• শিক্ষা

পবিপ্রবির বাবুগঞ্জে ক্যাম্পাস শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বহিঃস্থ ক্যাম্পাস বাবুগঞ্জে অবস্থিত এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় এএনএসভিএম অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভায় এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফয়সল কবিরের সভাপতিত্বে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মামুনুর রশীদসহ শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এদিন এএনএসভিএম অনুষদের শুভাগমন উপলক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সভা শেষে ভাইস-চ্যান্সেলর এএনএসভিএম অনুষদের প্রশাসনিক, একাডেমিক, ভেটেরিনারি ক্লিনিক, বিভিন্ন হলসহ যাবতীয় কার্যক্রম পরিদর্শন করেন। 

মন্তব্য (০)





image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

  • company_logo