• শিক্ষা

পবিপ্রবিতে বহিরাগতদের প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ

  • শিক্ষা

ফাইল ছবি

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ ও বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষার পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা দেওয়া, আবাসিক হলে অবস্থান, মাদক সেবন, এবং কেন্দ্রীয় ও হল মাঠে ফুটবল খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, অবৈধভাবে ওয়াইফাই ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন এসব কাজে বহিরাগতদের কোনো ধরনের সহযোগিতা না করেন। ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) বহন করতে বলা হয়েছে।

শিক্ষার পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিয়মিত টহল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং বহিরাগতদের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হবে। 

এই নিয়মগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে এবং যেকোনো অনিয়মের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবগত করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo