• শিক্ষা

লালমনিরহাটে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হযেছে।মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন বন্ধন কর্মসূচি পালন করে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার। মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা স্তরে মাত্র শতকরা ৩ভাগ স্কুল সরকারি আর ৯৭ভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি।

একই কারিকুলামে পাঠদানও করা হয়।এই বিশাল বৈষম্য রেখে কাংখিত শিক্ষা প্রদান সম্ভব নয়।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষকদের বাসাভাড়া ১হাজার আর চিকিৎসা ভাতা মাত্র ৫শটাকা।অথচ তূলনামূলকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল অনেক ভালো। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার কাছে এই বৈষম্য নিরসনের দাবি জানান আন্দোলনরত শিক্ষকগন।এ সময় তাদের দাবির পক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।এ সময় বক্তব্য রাখেন  সুপারিটেনডেন্ট মাওলানা আইয়ুব আলী বসুনিয়া,প্রধান শিক্ষক একরামুল হক সরকার,সহকারী শিক্ষক শেফালী বেগম। জেলার সকল বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকগন অংশ নেয়। 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo