• শিক্ষা

পবিপ্রবির জরুরী, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন অধ্যাপক জামাল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

 

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জরুরী, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। ১১ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৯ আগস্ট জারিকৃত পত্রের আলোকে ১১ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের অনুষ্ঠিত সভায় এ দায়িত্ব প্রদান করা হয়।অফিস আদেশে আরও উল্লেখ করা হয় যে, জ্যেষ্ঠ অধ্যাপক মোঃ জামাল হোসেন এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo