• তথ্য ও প্রযুক্তি

আইফোন ১৬ সিরিজ লঞ্চ হতে যাচ্ছে আজ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল আজ তাদের আইফোন ১৬ সিরিজের ফোনগুলো বাজারে নিয়ে আসতে চলেছে। ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টের মাধ্যমে এ আয়োজন করা হয়েছে। অ্যাপলের ইভেন্টটি আজ বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে। আইফোন ১৬ সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপ থেকে।

এছাড়া এই ইভেন্ট অ্যাপলের ইউটিউব চ্যানেল থেকেও সম্প্রচার করা হবে। পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল এয়ারপড ৪ সহ বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ হবে। এদিকে এদিন অ্যাপল, আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওস ১৮, ওয়াটওএস ১১, ভিশনওএস ২ এবং ম্যাকওএস সিক্রুইয়া সফটওয়্যারের নতুন ভার্সন উন্মোচনের তারিখ ঘোষণা করা হবে। আইফোনের প্রত্যেক সিরিজের মতো এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। সেগুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।

প্রতিবারের মতো আপগ্রেড হচ্ছে প্রসেসরও। আইফোন ১৬ ও ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ চারটি মডেলে থাকবে অ্যাপেল ইন্টেলিজেন্স। ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।

তবে সবচেয়ে বড় চমক হল, এই নতুন সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম। অর্থাৎ ফোনের লক না খুলেও, শুধু এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে। অ্যাপল আইফোন ছাড়াও এই ইভেন্টে ওয়াচ আল্ট্রা ৩ এর সাথে ওয়াচ সিরিজ ১০ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও সংস্থাটি একটি সাশ্রয়ী মূল্যের তৃতীয় প্রজন্মের  অ্যাপল ওয়াচ এসই নিয়ে আসতে পারে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo