• তথ্য ও প্রযুক্তি

জেনে নিন, আইফোন ১৬-এর দাম কত হতে পারে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। সেগুলো হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৬। গত বছর আইফোন ১৫ লঞ্চ হওয়ার পরই আইফোন ১৬ কেমন হবে, কী কী ফিচার থাকতে পারে, কেমন হবে ক্যামেরা এসব নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। 

এরই মধ্যে আইফোন ১৬-এর ফিচার সম্পর্কে অনেক তথ্যই সামনে এসেছে। এবার আইফোন ১৬-এর দাম কত হতে পারে তা জানিয়েছে অ্যাপল হাব। অ্যাপল হাবের মতে, আইফোন ১৬-এর দাম হতে চলেছে ৭৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার ৬৬৮ টাকা।অন্যদিকে আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা। আইফোন ১৬ প্রো-এর দাম ১,০৯৯ ডলার হতে চলেছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩১ হাজার ৪৫১ টাকা। এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার হতে পারে।

অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। নিশ্চয়ই জানেন আইফোন ১৬-তে থাকছে এআই সুবিধা। অর্থাৎ আপনাকে এআই ব্যবহার করতে আলাদা করে চ্যাটবট ডাউনলোড করতে হবে না, ফোনেই ইনস্টল করা থাকবে। তবে এআই সার্কিটের জন্য আলাদা কোনো চার্জ নিচ্ছে না কোম্পানি। আইফোন ১৬ সিরিজের দামের মধ্যেই তা ধরা রয়েছে। এখন কেউ বলতে পারেন, আইফোন ১৫ সিরিজের মতোই দাম, খুব একটা আলাদা কিছু তো নয়।

বাংলাদেশে আইফোন-১৬ সিরিজের যে কোনো মডেল কিনতে হলে আপনাকে গুনতে হবে লাখ টাকার বেশি। এই দামের সঙ্গে যুক্ত হবে শুল্ক। সেসব মিলিয়েই আপনার জন্য আইফোনের দাম নির্ধারণ করা হবে। 

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo